সুনামগঞ্জ সদর হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

সুনামগঞ্জ সদর হাসপাতালের জনবল ও ওষুধ সংকটসহ কারিগরি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ২৫০ শয্যার হাসপাতালের মিনি কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম। হাসপাতালের মাসিক কার্যক্রম ও সেবার চিত্র তুলে ধরেন ডা. নিশাত তাসনীম।
তত্ত্বাবধায়ক বলেন, বর্তমানে যে সংকটগুলো আছে, তা দ্রুত কেটে যাবে বলে আশাবাদী। জনবল, ওষুধের ঘাটতি ও কারিগরি সমস্যা নিরসনে কাজ চলছে। রোগীদের উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি সেবার মান উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
সভায় ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. জওহর লাল শিপলুসহ হাসপাতালের কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক এবং দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও Gtv এর জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক সুনামগঞ্জের ডাক এর সম্পাদক শেরগুল আহমদ,। যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধ সোহান মিয়া, চ্যানেল ওয়ান জেলা প্রতিনিধি জাকির আহমদ, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি, আর টিভির জেলা প্রতিনিধি বিন্দু দে, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল- হাবিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি জুয়েল আহমদ, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টফ রিপোর্টার ও জাগরণী টিভি জেলা প্রতিনিধি, এরশাদুল হক, গণকন্ঠ জেলা প্রতিনিধি সালমান, ভোটের পাতা জেলা প্রতিনিধি সামায়ন তাজুল সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


