শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি খোন্তাকাটা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেডিডিও), শরণখোলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসডিডিও), ২৫ নম্বর এসবি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬ নম্বর তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনীর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ২৫ নম্বর এসবি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, ২৬ নম্বর তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতস চন্দ্র, শরণখোলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (এসডিডিও) ক্রীড়া সম্পাদক মো. সবুর মোল্লা এবং খোন্তাকাটা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (কেডিডিও) সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়। এ সময় সিডিডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ সহনশীল সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


