সারাদেশ

নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয় উদ্বোধন

গৌরব সাহা,নরসিংদী জেলা প্রতিনিধিঃ ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:২৫ PM ২২৪
নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয় উদ্বোধন

নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ের উদ্বোধন ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মাসুদ রানা বলেন, মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করা এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের অধিকার রক্ষা করাই প্রকৃত মানবাধিকারের চর্চা। তিনি দুর্নীতি, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিরোধ জোরদার করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সংস্থার সদস্যদের বক্তব্য শোনেন এবং মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নরসিংদী জেলা কার্যালয়ের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক ডা. নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ দিদারুল ইসলাম দিদার।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি বাইজিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ এবং শিক্ষাবিষয়ক সম্পাদক কালাম হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল করিম এবং রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। এ ছাড়া সংস্থার অন্যান্য সদস্য ও সহকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখা মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার মানুষের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সম্পর্কিত খবর