সারাদেশ

সাতক্ষীরায় দলিল লেখকদের সমাবেশে ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদকসাতক্ষীরা প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০২ PM ১০৬০৮
সাতক্ষীরায় দলিল লেখকদের সমাবেশে ৭ দফা দাবি

সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা দলিল লেখক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা দলিল লেখক সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে।

সমাবেশে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ এর সভাপতিত্বে সদস্য সচিব মো. নাসির উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বাবু, তালার ইসলামকাটি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, ৭ দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবর রশীদ ও মো. বদরুদোজ্জা, কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি খান ইকবাল হোসেন এবং দেবহাটার সখিপুর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ আলম।

বক্তারা বলেন, দলিল লেখকরা ভূমি নিবন্ধন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের সম্পৃক্ত রেখে সংস্কার কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

সমাবেশে উত্থাপিত ৭ দফার মধ্যে রয়েছে— আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী, লাইসেন্সবিহীন ব্যক্তিদের দলিলের মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন, সমিতির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স প্রদান বন্ধ, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের শেড নির্মাণ, দলিলের ভুলের কারণে হয়রানিমূলক মামলা না করা এবং দলিল লেখকদের কাউন্সিল গঠন ও লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা।

সট: বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

সম্পর্কিত খবর