পলাশে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৮, ঢাকায় পাঠানো হলো দুজনকে
গৌরব সাহা,নরসিংদী জেলা প্রতিনিধিঃ ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:১৯ PM ২২৮

নরসিংদীর পলাশ উপজেলার খিলপাড়া গ্রামে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত আটজনই নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় শিয়ালের আক্রমণে পাঁচজন নারী, দুজন পুরুষ ও একজন শিশু আহত হন।
পরে আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেন। তবে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় খিলপাড়া গ্রামে শিয়ালের আক্রমণ নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করছেন।
সংবাদ সূত্র: স্থানীয় তথ্য।
সম্পর্কিত খবর

সারাদেশ
মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে
আবু তালেব, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৩ PM

সারাদেশ
শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি
এরশাদুল হক ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩১ PM

সারাদেশ
নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয় উদ্বোধন
গৌরব সাহা, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:২৫ PM

