জাতীয়

মনোহরদীতে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগ

গৌরব সাহানরসিংদী প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ AM ৬৯৭৩
মনোহরদীতে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে সাত বছরের এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির চিৎকার থামাতে মুখে সিগারেটের আগুন দিয়ে পোড়ানো এবং কসটেপ লাগানোরও অভিযোগ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল্লাহ (১৮) ওই এলাকার নুরু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় প্রতিবেশী আব্দুল্লাহ চকলেট দেওয়ার কথা বলে শিশুটিসহ তার দুই খেলার সঙ্গীকে নিজের ঘরে ডেকে নেন। পরে অন্য দুই শিশু ঘরের বাইরে অবস্থান করলে আব্দুল্লাহ শিশুটির পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখে সিগারেটের আগুন দিয়ে পোড়ানো এবং পরে কসটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। একপর্যায়ে অন্য এক শিশুর মা তাকে খুঁজতে ওই বাড়িতে গেলে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার নানি ও মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে মনোহরদী থানায় অভিযুক্ত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর