জাতীয়

দৌলতপুরে কলার জমি থেকে ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ খালিদ হাসানদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM ৭৪০৫
দৌলতপুরে কলার জমি থেকে ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মদনের ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কলার জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।

তবে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর