রাজনীতি

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

তাসিফ জামানমাগুরা প্রতিনিধি ৯ অক্টোবর, ২০২৬ এ ৮:১৫ PM ৩০১৫
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে এবং বাংলার মাটিতে দলটির রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে। এত বড় গণহত্যার পরও আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, শেখ রেহানা ফেসবুকে পোস্ট দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগও দেশ ছেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বীর বাড়িতে যান। সেখানে তিনি রাব্বীর স্ত্রী, সন্তান ও মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বী হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর