শিবচরে আবুল কালাম মল্লিককে দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মনোনীত ও দায়িত্ব প্রদান উপলক্ষে আলোচনা সভা

মাদারীপুরের শিবচরে বহুল প্রচারিত দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোঃ আবুল কালাম মল্লিককে দায়িত্ব ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শিবচর পোস্ট অফিস সংলগ্ন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার শিবচর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল খায়ের খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাহাত মল্লিক।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় মোঃ আবুল কালাম মল্লিককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যম মানুষের কথা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ ছাড়া বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মালেক মনি। তিনি নতুন দায়িত্ব পাওয়া মোঃ আবুল কালাম মল্লিককে অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দৈনিক লাল সবুজের দেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের আস্থা। সেই আস্থা ধরে রাখতে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশের বিকল্প নেই। পাশাপাশি শিবচরের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পত্রিকার সাংবাদিক ও প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর

যে দলেরই হোক, মাদকের সঙ্গে আপস নয়’—রাঙামাটিতে দীপেন দেওয়ান

মাদকের শিকড় উপড়ে ফেলতে এবার কঠোর পুলিশ: রাঙামাটিতে ডিআইজি


