সারাদেশ

রাঙ্গামাটিতে একদিনের সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি ২২ আগস্ট, ২০২৬ এ ১০:০৩ PM ৮৫২
রাঙ্গামাটিতে একদিনের সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি একদিনের সরকারি সফরে আগামীকাল রোববার (২৩ আগস্ট) রাঙ্গামাটি জেলায় আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় তিনি রাঙ্গামাটি সার্কিট হাউজে পৌঁছাবেন। পরে সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত ফ্রিল্যান্সিং সার্টিফিকেট, সেলাই মেশিন ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিমন্ত্রী। এরপর দুপুর ১২টায় শিশু পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করবেন।

দুপুর সাড়ে ১২টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আয়োজিত ই-লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের মহাপুরম এলাকার উদ্দেশ্যে রওনা হবেন।

বিকেল ৩টায় মহাপুরমে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক থেকে মহরমপুর খাল পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এর পর বিকেল ৩টা ২০ মিনিটে নানিয়ারচরে মহাপুরম খালের ওপর নির্মিত ব্রিজের উদ্বোধন করবেন।

সফর শেষে বিকেল সাড়ে ৪টায় নানিয়ারচর থেকে চট্টগ্রাম নগরীর বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে রাঙ্গামাটিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর