আন্তর্জাতিক

কারাগার থেকে মধ্যরাতে ইমরান খানকে নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক ২১ আগস্ট, ২০২৬ এ ৮:০৪ AM ১৪৪০
কারাগার থেকে মধ্যরাতে ইমরান খানকে নেওয়া হলো হাসপাতালে

Logo

ই-পেপার

সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি

আন্তর্জাতিক

কারাগার থেকে মধ্যরাতে ইমরান খানকে নেওয়া হলো হাসপাতালে

Icon আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৫৭ এএম

কারাগার থেকে মধ্যরাতে ইমরান খানকে নেওয়া হলো হাসপাতালে

ফলো করুন

যুগান্তর হোয়াটসঅ্যাপ

যুগান্তর মেসেঞ্জার

কঠোর নিরাপত্তার মধ্যে মধ্যরাতে কারাগার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনদিন আগে মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরানকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

পাকিস্তানের বর্তমান সরকার এ নির্দেশনা বদলাতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এতে সম্মতি দেয়নি। এরপর শুক্রবার রাতে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়।

৭৩ বছর বয়সি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতালে নেওয়ার পর পাকিস্তানের সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী কয়েক ঘণ্টা আগে জানিয়েছিলেন, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলবেন।

আগস্টের শুরুতে করা এক পরীক্ষায় দেখা যায় ইমরান খানের উচ্চরক্তচাপ রয়েছে এবং তার রক্তচাপ ওঠানামা করে। এছাড়া তার মধ্যে অস্থিরতা ও আতঙ্ক কাজ করে। ইমরান খানের আইনজীবী ও পরিবারের সদস্যরা জানান, জেলে একা আটকে রাখায় তার মধ্যে এমন সমস্যা তৈরি হয়েছে।

এছাড়া ইমরানের পরিবারের সদস্যরা গত বছর থেকে বলছেন তার চোখেও সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন ফেরত

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন ফেরত

ইমরান খানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনার আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক কঠোর করা হয়। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, হাসপাতালে কয়েকশ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

২০২২ সালের আগস্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে শেহবাজ শরিফের সরকার। যার কিছুতে তার সাজাও হয়েছে। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। ওই সময় তার বিরুদ্ধে সরকারি পণ্য বিক্রির অভিযোগ কারাদণ্ড দেওয়া হয়।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনিও বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

সম্পর্কিত খবর