আন্তর্জাতিক

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট, ২০২৬ এ ৯:০৭ AM ৬১৭
ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটি পানামার পতাকাবাহী ছিল। এতে ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি। খবর এনডিটিভির

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল জাহাজটি। এতে ওডিশা থেকে তোলা ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জাহাজের ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

সম্পর্কিত খবর