হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট, ২০২৬ এ ৭:৫৯ AM ৬৩৬

আবারও হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ-সংক্রান্ত একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ছবিটিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়। সেখানে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবির ওপরে লেখা ছিল— ‘নিউ ইউএস টেরিটরি’, অর্থাৎ ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’।
গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প একই ছবি শেয়ার করলেন। তবে এবার ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন বা মন্তব্য লেখেননি তিনি।
এর এক দিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছি।’
সম্পর্কিত খবর

আন্তর্জাতিক
ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি
নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট, ২০২৬ এ ৯:০৭ AM

