সারাদেশ

শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত বিশ্ব শিক্ষক দিবস

সহিদুল ইসলামশিবচর (মাদারীপুর) প্রতিনিধি ৫ অক্টোবর, ২০২৬ এ ৫:০৩ PM ৪৫৮৯
শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত বিশ্ব শিক্ষক দিবস

"শিক্ষকদের পাশে: পেশা রক্ষা, এর মর্যাদা বৃদ্ধি, এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের আড়িয়াল খাঁ অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন, শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার রায়, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্নু এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইদুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা প্রসারে শিক্ষকদের অবদানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর