সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে রায়পুরার কলেজছাত্র জুয়েল রানা নি/হ/ত

গৌরব সাহা,নরসিংদী জেলা প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৯ PM ৭২১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে রায়পুরার কলেজছাত্র জুয়েল রানা নি/হ/ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাত সন্দেহে রায়পুরার এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। নিহত জুয়েল রানা নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকার বাসিন্দা এবং নরসিংদী ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামে ডাকাত সন্দেহে জুয়েল রানাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত জুয়েল রানার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

ঘটনার বিস্তারিত ও নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

সম্পর্কিত খবর