সারাদেশ

পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

গৌরব সাহা,নরসিংদী জেলা প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৮ PM ৭২১২
পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নরসিংদীর পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘জাহাঙ্গীর পাগল’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে বিভিন্ন ওয়াজ মাহফিলেও দেখা যেত।

সোমবার ভোরে ভাটপাড়া সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, সড়ক দিয়ে হাঁটার সময় কোনো গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়ে থাকতে পারেন। তবে কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের ছোট ভাই মুস্তফা ইসলাহী জানান, গতকাল রাতে কোনো একসময় তার বড় ভাই বাড়ি থেকে বের হয়ে যান। সকালে খবর পান, ভাটপাড়া সড়কের পাশে তার মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, সড়ক দিয়ে হাঁটার সময় কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

সম্পর্কিত খবর