সারাদেশ

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

গৌরব সাহা,নরসিংদী জেলা প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৪ PM ৭২২২
নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। রোববার (২৭ সেপ্টেম্বর) নরসিংদী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা পুলিশের আয়োজনে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জেলার ৭টি দল এবং নারী বিভাগে ২টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন ম্যাচ শেষে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগের ফাইনালে বেলাবো থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হয়। নারী বিভাগে পলাশ থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানায়, জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করা এবং নারী ও পুরুষদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর