নাগেশ্বরীতে রাস্তার পাশে মানুষের কা’টা পা, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদককুড়িগ্রাম জেলা প্রতিনিধি ২৬ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ AM ১৯৫৪৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তার পাশে মানুষের একটি কাটা পা পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে নাগেশ্বরী থেকে তালতলা বোর্ডেরহাট সড়কের চড়ুয়াটারী গ্রামের খোকা বিএসসি এর বাড়ির সামনে রাস্তার পাশে কাটা পা-টি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, গতরাতে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা কাটা পাটি সেখানে ফেলে রেখে যেতে পারে। সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
তবে কাটা পাটি কার এবং কীভাবে সেখানে এলো—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
– ঘটনাটির বিস্তারিত তথ্য পেলে তা আপডেট করা হবে পরবর্তীতে।
সম্পর্কিত খবর

সারাদেশ
মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে
আবু তালেব, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৩ PM

সারাদেশ
শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি
এরশাদুল হক ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩১ PM

সারাদেশ
নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয় উদ্বোধন
গৌরব সাহা, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:২৫ PM

