সারাদেশ

কুমিল্লায় মাদক*দ্রব্যসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মানছুরকুমিল্লা জেলা প্রতিনিধি ২৩ আগস্ট, ২০২৬ এ ৮:০৬ PM ৪৪৭
কুমিল্লায় মাদক*দ্রব্যসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করে ভারতীয় যুবক দীপ রুদ্র পাল(২৩)।

পরবর্তীতে দেহ তল্লাশি করে ২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় নাগরিক রুদ্রকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) ভোর আনুমানিক ৫টায় ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে রুদ্র পাল(২৩) নামক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানার চৌকস একটি দল নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে দীপ রুদ্র পালকে দেহ তল্লাশী পূর্বক মাদকসহ আটক করা হয়।

দীপ রুদ্র পাল ইয়াবা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশ সীমানার ভিতরে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক রুদ্র পাল(২৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত খবর